Psalms 39:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমার মুনাজাত শোন, আমার আর্তনাদে কান দাও, আমার অশ্রুপাতে নীরব থেকো না; কেননা আমি তোমার কাছে মেহমানস্বরূপ, আমার সমস্ত পিতৃলোকের মতই প্রবাসী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার সাহায্যের প্রার্থনায় কর্ণপাত করো; আমার চোখের জলে বধির হয়ে থেকো না। কারণ আমি তোমার কাছে বিদেশির মতো, আমার পিতৃপুরুষদের মতোই আমি প্রবাসী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ কর, আমার আর্ত্তনাদে কর্ণ দেও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না; কেননা আমি তোমার কাছে বিদেশী, আমার সমস্ত পিতৃলোকের ন্যায় প্রবাসী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ কর, আমার আর্তনাদে কর্ণ দেও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না; কেননা আমি তোমার কাছে বিদেশী, আমার সমস্ত পিতৃলোকের ন্যায় প্রবাসী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সদাপ্রভু, তুমি আমার প্রার্থনা শোন; সাহায্যের জন্য আমার এই কান্নায় তুমি কান দাও; আমার চোখের জল দেখে তুমি চুপ করে থেকো না; কারণ আমার সমস্ত পূর্বপুরুষেরা যেমন ছিলেন তেমনি আমিও পৃথিবীতে তোমার সামনে পরদেশে বাসকারীর মত আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মাবুদ, তুমি আমার মুনাজাত শোন; সাহায্যের জন্য আমার এই ফরিয়াদে তুমি কান দাও; আমার চোখের পানি দেখে তুমি চুপ করে থেকো না; কারণ আমার সমস্ত পূর্বপুরুষেরা যেমন ছিলেন তেমনি আমিও দুনিয়াতে তোমার সামনে পরদেশে বাসকারীর মত আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, শোন আমার নিবেদন, কর্ণপাত কর আমার আর্তনাদে নীরব থেক না আমার অশ্রুপাতে কেননা আমি তোমার এ সংসারে ক্ষণিকের অতিথি আমার পিতৃপুরুষদের মতই পরবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার প্রার্থনা শুনুন! চিৎকার করে আমি যে প্রার্থনা করি তা শুনুন| আমার চোখের জলের দিকে তাকান| আমি একজন পথিক মাত্র যে এই জীবন আপনার সঙ্গে ভোগ করছি| আমার পূর্বপুরুষদের মত আমি ক্ষণিকের জন্য এখানে থাকবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমার প্রার্থনা শোন এবং আমার কথা শোন, আমার কান্না শুনে নীরব থেকো না, আমি তোমার কাছে বিদেশী লোকের মত, আমার সমস্ত পূর্বপুরুষদের মত একজন প্রবাসী।