Psalms 39:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার উপর থেকে তোমার কড়া দৃষ্টি ফিরিয়ে নাও, যেন প্রফুল্ল হই, যাবৎ আমার মৃত্যু না হয় ও আর না থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার জীবন শেষ হওয়ার আগে আমার উপর থেকে তোমার ক্রোধের দৃষ্টি সরাও, যেন আমি আবার জীবন উপভোগ করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি, ও আর না থাকি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি, ও আর না থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার উপর থেকে তোমার কড়া নজর সরিয়ে নাও, যেন চলে যাওয়ার আগে, শেষ হয়ে যাওয়ার আগে, আবার আমি খুশী হতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার উপর থেকে তোমার কড়া নজর সরিয়ে নাও, যেন চলে যাওয়ার আগে, শেষ হয়ে যাওয়ার আগে, আবার আমি খুশী হতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার উপর থেকে সরিয়ে নাও তোমার ক্রুদ্ধ দৃষ্টি, যেন চিরবিদায়ের আগে, পাই আমি একটু আনন্দের আস্বাদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে, আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার থেকে তোমার দৃষ্টি ফেরাও যাতে আমি মরার আগে আবার হাঁসতে পারি।”