Psalms 39:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নীরবে বোবা হয়ে রইলাম, সৎ কথা বলা থেকেও বিরত থাকলাম, আর আমার ব্যথা বেড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি সম্পূর্ণ নীরব রইলাম, এমনকি সৎকথাও উচ্চারণ করলাম না। কিন্তু আমার যন্ত্রণা বৃদ্ধি পেল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নীরবে বোবা হইয়া রহিলাম, সৎ কথা হইতেও বিরত থাকিলাম, আর আমার ব্যথা বাড়িয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নীরবে বোবা হইয়া রহিলাম, সৎকথা হইতেও বিরত থাকিলাম, আর আমার ব্যথা বাড়িয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যেই আমি মুখ বন্ধ করে চুপ করে রইলাম, যা ভাল তা-ও বললাম না, অমনি আমার মনের কষ্ট বেড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যেই আমি মুখ বন্ধ করে চুপ করে রইলাম, যা ভাল তা-ও বললাম না, অমনি আমার মনের কষ্ট বেড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সম্পূর্ণ নীরব ও মূক হয়ে রইলাম, কিন্তু বৃথা হল আমার নীরবতা, আমার দুঃখ বেড়েই চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি কিছু বলি নি| এমন কি আমি কোন ভালো কথাও বলি নি! কিন্তু আমি আরো বেশী যন্ত্রণা বোধ করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নীরব থাকলাম; এমনকি আমি ভালো কথা বলা থেকেও বিরত থাকলাম এবং আমার ব্যথা আরও বেড়ে উঠল।