Psalms 39:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার অন্তর আমার ভেতরে তপ্ত হয়ে উঠলো; ভাবতে ভাবতে আগুন জ্বলে উঠলো; তারপর আমি কথা বললাম,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার হৃদয় উত্তপ্ত হয়ে উঠল। আমি যত এই বিষয় নিয়ে ভাবলাম আমার মনের আগুন ততই জ্বলে উঠল; তখন আমি জিভ দিয়ে বললাম:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার অন্তরে হৃদয় সন্তপ্ত হইল; ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠিল; আমি জিহ্বাতে কথা কহিলাম,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার অন্তরে হৃদয় সন্তপ্ত হইল; ভাবিতে ভাবিতে অগ্নি জ্ব্বলিয়া উঠিল; আমি জিহ্বাতে কথা কহিলাম,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্তরে যেন জ্বালা ধরে গেল; আমি যখন মনে মনে কথা বলতে লাগলাম তখন যেন আগুন জ্বলতে লাগল। তারপর আমি বললাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার অন্তরে যেন জ্বালা ধরে গেল; আমি যখন মনে মনে কথা বলতে লাগলাম তখন যেন আগুন জ্বলতে লাগল। তারপর আমি বললাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তীব্র দহনে দগ্ধ হল আমার হৃদয় উদ্বেগ ও ভাবনায় জ্বলে উঠল মনের আগুন, আমি আর পারলাম না নীরব থাকতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম| এ বিষয়ে আমি যত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি| তাই আমি কিছু বলি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয় গরম হয়ে উঠলো; যখন আমি এই সমস্ত জিনিস সম্পর্কে চিন্তা করি, সেগুলো আগুনের মত জ্বলে, আমি অবশেষে কথা বললাম।