Psalms 39:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করেছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ; সত্যি, প্রত্যেক মানুষ স্থিরীকৃত হলেও নিতান্ত অসার। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার জীবনের আয়ু আমার হাতের মুঠোর মতো ছোটো করেছ; আমার সম্পূর্ণ জীবনকাল তোমার কাছে কিছুই নয়। সবাই তোমার কাছে নিঃশ্বাসের সমান, এমনকি তারাও যাদের সুরক্ষিত মনে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তবৎ; সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ; সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার আয়ু মাত্র চার আংগুলের সমান করেছ; তোমার চোখে আমার জীবনকাল কিছুই না। মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেও মাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার আয়ু মাত্র চার আংগুলের সমান করেছ; তোমার চোখে আমার জীবনকাল কিছুই না। মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেও মাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, তুমিই আমার জীবনের দিনগুলি করেছ মুষ্টিমেয়, তোমার দৃষ্টিতে আমার জীবনকাল মুহূর্তমাত্র। বাস্তবিক, মানুষ মাত্রই বাষ্পের মত ক্ষণস্থায়ী। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু আপনি আমায় একটি স্বল্প আয়ু দান করেছেন| আপনার তুলনায় আমার জীবন কিছুই নয়| প্রত্যেকটি মানুষের জীবন মেঘের মতই যা তাড়াতাড়ি মিলিয়ে যায়| কোন মানুষই চিরদিন বাঁচবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তুমি আমার জীবনের দিন গুলো করেছ মুষ্টিমেয় এবং আমার জীবনকাল তোমার আগে কিছুই না। নিশ্চয়ই প্রত্যেক মানুষই বাষ্পের মত ক্ষণস্হায়ী।