Psalms 39:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যি, মানুষ ছায়ার মত গমনাগমন করে, সত্যি, তারা অসারতার জন্যই ব্যতিব্যস্ত; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তা সংগ্রহ করবে, জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সবাই সামান্য চলমান ছায়ার মতো; বৃথাই তারা ব্যস্ত, সম্পদ সঞ্চয়ে ব্যতিব্যস্ত কিন্তু জানে না, কে এই সম্পদ ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য, মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য, তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে, জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য, মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য, তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে, জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ আসে ছায়ার মত, যায়ও ছায়ার মত; সে মিথ্যাই চেঁচামেচি করে; সে ধন-সম্পদ জমা করে কিন্তু কে তা ভোগ করবে জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ আসে ছায়ার মত, যায়ও ছায়ার মত; সে মিথ্যাই চেঁচামেচি করে; সে ধন-সম্পদ জমা করে কিন্তু কে তা ভোগ করবে জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের আসা যাওয়া ছায়ার মত অসার বস্তুর জন্যই তার ব্যস্ততা, সে ধনসম্পদ সঞ্চয় করে কিন্তু জানে না কে এ সব ভোগ দখল করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই| আমাদের মৃত্যুর পর কারা এই সব ভোগ করবে তা না জেনেই আমরা সারা জীবন ধরে জিনিসপত্র সংগ্রহ করে চলেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যিই প্রত্যেক মানুষ ছায়ার মত চলাফেরা করে। নিশ্চয়ই তারা ধন সঞ্চয় করার জন্য ব্যস্ত, যদিও তারা জানে না কে তাদের গ্রহণ করবে।