Psalms 39:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সমস্ত অধর্ম থেকে আমাকে উদ্ধার কর, আমাকে মূঢ় লোকের ধিক্কারের পাত্র করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সব অপরাধ থেকে আমায় মুক্ত করো, আমাকে মূর্খদের উপহাসের পাত্র কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সমস্ত অধর্ম্ম হইতে আমাকে নিস্তার কর, আমাকে মূঢ়ের ধিক্কারাস্পদ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সমস্ত অধর্ম হইতে আমাকে নিস্তার কর, আমাকে মূঢ়ের ধিক্কারাস্পদ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সমস্ত অন্যায় থেকে তুমি আমাকে সরিয়ে নাও; যাদের বিবেক অসাড় তাদের কাছে তুমি আমাকে হাসির পাত্র করে তুলো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সমস্ত অন্যায় থেকে তুমি আমাকে সরিয়ে নাও; যাদের বিবেক অসাড় তাদের কাছে তুমি আমাকে হাসির পাত্র করে তুলো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সমস্ত অপরাধ থেকে মুক্ত কর আমায়, হাস্যাস্পদ করাে না আমায় মূর্খজনের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমি যে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান| আমাকে যেন একজন দুষ্ট মূর্খের লজ্জ্বার সম্মুখীন হতে না হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সমস্ত পাপের উপর আমাকে বিজয় দান কর; আমাকে মূর্খ লোকদের দ্বারা অপমানে পূর্ণ কর না।