Psalms 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। হযরত দাউদের কাওয়ালী। হে আমার ধার্মিকতার আল্লাহ্, আমি ডাকলে আমাকে উত্তর দাও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ; আমাকে রহম কর, আমার মুনাজাত শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার ধার্মিক ঈশ্বর, আমি ডাকলে আমাকে উত্তর দিয়ো। সংকটে আমায় অব্যাহতি দিয়ো; আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার ধার্ম্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দেও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ; আমাকে দয়া কর, আমার প্রার্থনা শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দেও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ; আমাকে দয়া কর, আমার প্রার্থনা শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, আমি যে তোমার ইচ্ছামত চলছি তা তুমি দেখিয়ে দিচ্ছ; আমি যখন তোমাকে ডাকব তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো। বিপদ আমাকে চেপে ধরেছে, কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ। আমার প্রতি দয়া কর, আমার প্রার্থনা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্, আমি যে তোমার ইচ্ছামত চলছি তা তুমি দেখিয়ে দিচ্ছ; আমি যখন তোমাকে ডাকব তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো। বিপদ আমাকে চেপে ধরেছে, কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ। আমার প্রতি রহমত কর, আমার মুনাজাত শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(গীতিকার বলেন) হে আমার ঈশ্বর, আমার রক্ষক তুমি, আমি ডাকলে তুমি সাড়া দিও। সঙ্কটে তুমি আমাকে দিয়েছ স্বস্তি, আমার প্রতি দয়া কর, নিবেদন শোন আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার ধার্ম্মিকতার ঈশ্বর, যখন আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার ডাকে সাড়া দেবেন! আমার প্রার্থনা শুনুন, আমার প্রতি সদয় হোন! সঙ্কট থেকে আমায় পরিত্রাণ দিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন ডাকি আমাকে উত্তর দাও, আমার ধার্মিকতার ঈশ্বর, তুমি আমার মনের দুঃখ দূর করেছ, আমার উপর করুণা কর এবং আমার প্রার্থনা শোন।