Psalms 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাবে? হে মাবুদ আমাদের প্রতি নিজের মুখের আলো উদিত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?” তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেকে বলে, “কে আমাদের মংগল করতে পারে?” হে সদাপ্রভু, তোমার দয়ার দৃষ্টি আলোর মত করে আমাদের উপর পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেকে বলে, “কে আমাদের ভাল করতে পারে?” হে মাবুদ, তোমার দয়ার দৃষ্টি আলোর মত করে আমাদের উপর পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনেকে প্রার্থনা করে, বলে, তুমি ছাড়া কে আমাদের মঙ্গল করতে পারে? হে প্রভু পরমেশ্বর বিকিরণ কর আমাদের উপর তোমার শ্রীমুখের জ্যোতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেকে বলে, “কে আমাদের ঈশ্বরের ধার্ম্মিকতা দেখাবে? প্রভু, আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেকে বলে, কে আমাদের মঙ্গল দেখাবে? সদাপ্রভুু, তোমার মুখের আলো আমাদের উপরে ধর।