Psalms 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার অন্তঃকরণে এমন আনন্দ দিয়েছ, যা ওদের শস্য ও প্রচুর আঙ্গুর-রসের সময়েও হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলে লোকদের যেমন আনন্দ হয়, তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলে লোকদের যেমন আনন্দ হয়, তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফসল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে ওদের যে আনন্দ তার চেয়েও মহত্তর আনন্দে তুমি পূর্ণ করেছ আমার হৃদয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন! ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশী খুশী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার হৃদয়ে অনেক খুশি দিয়েছ, অন্যদের চেয়েও যখন তাদের প্রচুর পরিমাণে শস্য ও দ্রাক্ষারস থাকে।