Psalms 40:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। আমি ধৈর্যসহ মাবুদের অপেক্ষা করছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ দিয়ে আমার আর্তনাদ শুনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম; তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ধৈর্য্যসহ সদাপ্রভুর অপেক্ষা করিতে ছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্ত্তনাদ শুনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ধৈর্যসহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ধৈর্য ধরে সদাপ্রভুর জন্য অপেক্ষা করছিলাম। তিনি আমার কথায় কান দিলেন, আমার কান্না শুনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ধৈর্য ধরে মাবুদের জন্য অপেক্ষা করছিলাম। তিনি আমার কথায় কান দিলেন, আমার ফরিয়াদ শুনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ধৈর্য সহকারে ছিলাম প্রভুর সাহায্যের প্রতীক্ষায়, তিনি অনুকূল হলেন, শুনলেন আমার ক্রন্দন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন| তিনি আমার ডাক শুনেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ধৈর্য্য ধরে সদাপ্রভুু জন্য অপেক্ষা করছিলাম, তিনি আমার কথা এবং আমার আর্তনাদ শুনলেন।