Psalms 40:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার ধর্মশীলতা নিজের হৃদয়মধ্যে সঙ্গোপন করি নি, তোমার বিশ্বস্ততা ও তোমার উদ্ধার তবলিগ করেছি; তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততা মহাসমাজ থেকে গুপ্ত রাখি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ধর্মশীলতার কথা আমি হৃদয়ে লুকিয়ে রাখিনি; আমি তোমার বিশ্বস্ততা ও পরিত্রাণ ঘোষণা করেছি। তোমার প্রেম ও বিশ্বস্ততা মহাসমাবেশ থেকে আমি লুকিয়ে রাখিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার ধর্ম্মশীলতা নিজ হৃদয়মধ্যে সঙ্গোপন করি নাই, তোমার বিশ্বস্ততা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি; তোমার দয়া ও সত্য মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার ধর্মশীলতা নিজ হৃদয়মধ্যে সঙ্গোপন করি নাই, তোমার বিশ্বস্ততা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি; তোমার দয়া ও সত্য মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ন্যায় কাজের কথা আমার অন্তরে আমি লুকিয়ে রাখি না; আমি তোমার বিশ্বস্ততা ও উদ্ধার-কাজের কথা বলে থাকি; তোমার অটল ভালবাসা ও তোমার বিশ্বস্ততার কথা মহাসভার কাছে আমি গোপন করি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ন্যায় কাজের কথা আমার অন্তরে আমি লুকিয়ে রাখি না; আমি তোমার বিশ্বস্ততা ও উদ্ধার-কাজের কথা বলে থাকি; তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততার কথা বিরাট মাহ্‌ফিলের কাছে আমি গোপন করি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পরিত্রাণের কথা অন্তরের অন্তঃস্থলে আমি গোপন করে রাখিনি, গোপন করিনি আমি তোমার অবিচল প্রেম ও বিশ্বস্ততার কথা ভক্ত সমাবেশে। প্রচার করেছি মুক্ত কণ্ঠে তোমার সাধিত পরিত্রাণ ও ধর্মশীলতার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার কৃত মহৎ‌‌ কীর্তি সম্পর্কে আমি বলেছি| আমার অন্তরেও আমি সে সব কথা গোপন রাখি নি| প্রভু আমি লোকদের বলেছি, নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে| আমি মহাসভায় আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার ধার্ম্মিকতা হৃদয়ের মধ্যে গোপন করিনি; তোমার বিশ্বস্ততা এবং তোমার পরিত্রান প্রচার করেছি; আমি তোমার চুক্তির বিশ্বস্ততা বা মহাসমাজের থেকেও তোমার বিশ্বাসযোগ্যতা গোপন করব না।