Psalms 40:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমিও আমা থেকে তোমার করুণা রুদ্ধ করো না; তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততা সতত আমাকে রক্ষা করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না, তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না; তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না; তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার প্রতি তোমার মমতা দেখাতে তুমি অস্বীকার কোরো না; তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততা যেন সব সময় আমাকে রক্ষা করে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার প্রতি তোমার মমতা দেখাতে তুমি অস্বীকার কোরো না; তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততা যেন সব সময় আমাকে রক্ষা করে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার কৃপা থেকে আমায় করো না বঞ্চিত। তোমার অবিচল প্রেম ও ধর্মশীলতা, সতত রক্ষা করুক আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না! আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, দয়া করে আমার কাছ থেকে তোমার করুণা ফিরিয়ে নিও না; তোমার চুক্তির বিশ্বস্ততা এবং তোমার সত্য আমাকে রক্ষা করুক।