Psalms 40:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে; আমার অপরাধগুলো আমাকে ধরেছে; আমি দেখতে পাচ্ছি না; আমার মাথার চুলের চেয়েও সেসব বেশি, আমার হৃদয়ে সাহস বলতে কিছু নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, অগণিত অশান্তি আমাকে চারিদিকে ঘিরে রেখেছে; আমার সব অপরাধ আমাকে ধরেছে, আমি কোনো পথ দেখতে পাই না, সেগুলি আমার মাথার চুলের থেকেও বেশি, এবং আমি সমস্ত সাহস হারিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে; আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে; আমি দেখিতে পাইতেছি না; আমার মস্তকের কেশ অপেক্ষাও সে সকল অধিক, আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে; আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে; আমি দেখিতে পাইতেছি না; আমার মস্তকের কেশ অপেক্ষাও সেই সকল অধিক, আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে; পাপ আমার পিছনে তাড়া করে আমার উপরে এসে পড়েছে। আমি দেখতে পাচ্ছি না; সংখ্যায় সেগুলো আমার মাথার চুলের চেয়েও বেশী; সাহস বলতে আমার আর কিছু নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে; গুনাহ্ আমার পিছনে তাড়া করে আমার উপরে এসে পড়েছে। আমি দেখতে পাচ্ছি না; সংখ্যায় সেগুলো আমার মাথার চুলের চেয়েও বেশী; সাহস বলতে আমার আর কিছু নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীমাহীন বিপদজালে আমি বেষ্টিত, আমার পাপরাশি আমায় করেছে নিমজ্জিত, আমার দৃষ্টি করেছে আচ্ছন্ন। আমার মস্তকের কেশরাশির চেয়েও সেগুলি সংখ্যায় অধিক, বিভ্রান্ত আজ আমার চিত্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে| তাদের গুনে শেষ করা যাবে না! আমি আমার পাপের আবর্ত্তে আটকে পড়েছি| আমি তা থেকে পালাতে পারছি না| আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্যা বেশী| আমি সাহস হারিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অসংখ্য দুষ্টতা আমার চারপাশে আছে; আমার অপরাধ সকল আমাকে ধরেছে; আমি দেখতে পারছি না; আমার মাথার চুলের চেয়েও বেশি এবং আমার হৃদয় আমাকে ছেড়েছে।