Psalms 40:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, অনুগ্রহ করে আমাকে উদ্ধার কর, মাবুদ, আমাকে সাহায্য করতে তৎপর হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রসন্ন হও, হে সদাপ্রভু, আর আমাকে উদ্ধার করো; তাড়াতাড়ি এসো, হে সদাপ্রভু, আর আমাকে সাহায্য করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার কর, সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার কর, সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, দয়া করে আমাকে বাঁচাও; হে সদাপ্রভু, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, দয়া করে আমাকে বাঁচাও; হে মাবুদ, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, কৃপা কর, উদ্ধার কর আমায়, সত্ত্বর সাহায্য কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান! প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমাকে উদ্ধার করতে; দয়া কর, আমাকে শীঘ্রই সাহায্য কর।