Psalms 40:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সকলেই লজ্জিত ও হতাশ হোক, যারা সংহার করতে আমার প্রাণের খোঁজ করে, তারা ফিরে যাক, অপমানিত হোক, যারা আমার বিপদে প্রীত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার প্রাণনাশের চেষ্টা করে তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে, তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সকলেই লজ্জিত ও হতাশ হউক, যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক, যাহারা আমার বিপদে প্রীত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সকলেই লজ্জিত ও হতাশ হউক, যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক, যাহারা আমার বিপদে প্রীত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমাকে মেরে ফেলার চেষ্টায় আছে তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার সর্বনাশ দেখতে চায় তারা মাথা নীচু করে ফিরে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমাকে হত্যা করবার চেষ্টায় আছে তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার সর্বনাশ দেখতে চায় তারা মাথা নীচু করে ফিরে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমার জীবননাশের চেষ্টা করে, লজ্জিত হোক, বিভ্রান্ত হোক তারা। যারা আমার অনিষ্ট কামনা করে, ব্যর্থ হোক তাদের পরিকল্পনা অপদস্থ হোক তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে| প্রভু ঐসব লোককে হতাশ ও লজ্জিত করুন| ঐ লোকরা আমায় আঘাত করতে চাইছে| ওরা যেন লজ্জায় ছুটে পালিয়ে যায়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সবাই লজ্জিত এবং হতাশ হোক, যারা ধ্বংস করার জন্য আমার প্রাণকে অনুসরণ করে, যারা আমাকে আঘাত করে আনন্দ করে, তাদের ফিরে যাক এবং অপমানিত হোক।