Psalms 40:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমার খোঁজ করে, তারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যারা তোমার উদ্ধার ভালবাসে, তারা সতত বলুক, মাবুদ মহিমান্বিত হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে, তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে, তাহারা সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে, তাহারা সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক; যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে তারা সব সময়েই বলুক, “সদাপ্রভুর গৌরব হোক!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক; যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে তারা সব সময়েই বলুক, “আলহামদুলিল্লাহ্‌!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যারা তোমার অন্বেষণে রত তোমারই নামে তারা করুক আনন্দ উল্লাস, তোমার পরিত্রাণেই যাদের গভীর অনুরাগ। সতত বলুক তারা: ধন্য আমাদের মহান প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা, যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায়| তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে| অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা তোমাকে খুঁজবে তারা আনন্দিত হবে এবং তোমার মধ্যে খুশী হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা যেন ক্রমাগত বলে, “সদাপ্রভুুকে প্রশংসা দাও।”