Psalms 40:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন; তুমি আমার সহায় ও আমার উদ্ধারকর্তা; হে আমার আল্লাহ্‌, বিলম্ব করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দেখো, আমি দরিদ্র ও অভাবী; প্রভু আমার কথা চিন্তা করুক; তুমি আমার সহায় ও আমার রক্ষাকর্তা; তুমি আমার ঈশ্বর, দেরি কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন; তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্ত্তা; হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন; তুমি আমার সহায় ও আমার নিস্তারকর্তা; হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দুঃখী ও অভাবী, কিন্তু আমার বিষয়ে প্রভুই চিন্তা করেন। আমার ঈশ্বর, তুমি দেরি কোরো না; তুমিই তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দুঃখী ও অভাবী, কিন্তু আমার বিষয়ে আল্লাহ্‌ই চিন্তা করেন। আমার মালিক, তুমি দেরি কোরো না; তুমিই তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীন ও দুঃখী আমি, তবু ধন্য আমি তোমার কৃপায়। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা, করি নিবেদন, সত্ত্বর হও আমায় সাহায্য দানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ| আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন| হে আমার ঈশ্বর, আর দেরী করবেন না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দরিদ্র এবং অভাবগ্রস্ত; কিন্তু প্রভু আমার বিষয় চিন্তা করেন; তুমিই আমাকে সাহায্য কর এবং তুমি আমার উদ্ধার করতে এসেছ; আমার ঈশ্বর, দেরী কর না।