Psalms 40:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বিনাশের গর্ত থেকে, পঙ্কময় ভূমি থেকে, আমাকে তুললেন, তিনি শৈলের উপরে আমার চরণ রাখলেন, আমার পদসঞ্চার দৃঢ় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন, কাদা এবং পাঁক থেকে; তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বিনাশের গর্ত্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে, আমাকে তুলিলেন, তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বিনাশের গর্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে, আমাকে তুলিলেন, তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে তুলে আনলেন কাত্‌রানিতে ভরা গর্ত থেকে, সেই পাঁকে ভরা গর্ত থেকে। তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে তুলে আনলেন কাত্‌রানিতে ভরা গর্ত থেকে, সেই পাঁকে ভরা গর্ত থেকে। তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে টেনে তুললেন তিনি ধ্বংসের গহ্বন থেকে, পঙ্কিল জলাভূমি থেকে শৈলের উপর স্থাপন করলেন আমার চরণ, দৃঢ় হল আমার পদক্ষেপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন| তিনি আমাকে সেই কাদাময় জায়গা থেকে টেনে তুলেছেন| তিনি আমায় উদ্ধার করে, আমাকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন| তিনি আমার পদস্খলন হতে দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে একটি ভয়ঙ্কর কূপ থেকে, কাদার মধ্যে দিয়ে বাইরে বের করে আনলেন এবং তিনি একটি পাথরের উপর আমার পা রাখলেন ও আমার যাত্রা দৃঢ় করলেন।