Psalms 40:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমার মুখে নতুন গজল, আমাদের আল্লাহ্‌র প্রশংসা-গজল দিলেন; অনেকে তা দেখবে, ভয় পাবে, ও মাবুদের উপর ঈমান আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমার মুখে এক নতুন গান দিলেন, আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন। অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমার মুখে নূতন গীত, আমাদের ঈশ্বরের স্তব দিলেন; অনেকে ইহা দেখিবে, ভীত হইবে, ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমার মুখে নূতন গীত, আমাদের ঈশ্বরের স্তব দিলেন; অনেকে ইহা দেখিবে, ভীত হইবে, ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমার মুখে দিলেন নতুন গান, আমাদের ঈশ্বরের প্রশংসা-গান। অনেকের চোখেই তা পড়বে আর তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগবে; তারা সদাপ্রভুর উপর নির্ভর করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমার মুখে দিলেন নতুন কাওয়ালী, আমাদের আল্লাহ্‌র প্রশংসা-কাওয়ালী। অনেকের চোখেই তা পড়বে আর তাদের মনে ভয় জাগবে; তারা মাবুদের উপর ভরসা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমার মুখে দিলেন নূতন সঙ্গীত, আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান। এ ঘটনা অনেকের মনে জাগাবে সম্ভ্রম, নির্ভর করতে শিখবে তারা প্রভুর উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন, সেই গান দিয়ে আমি আমার ঈশ্বরের প্রশংসা করি| বহুলোক দেখতে পাবে আমার কি হবে এবং তারা ঈশ্বরের উপাসনা করবে| তাঁরা প্রভুকে বিশ্বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমার মুখে নতুন গান দিয়েছেন, আমাদের ঈশ্বরের প্রশংসা হোক; অনেকে তা দেখতে পাবে এবং সম্মান করবে ও সদাপ্রভুুতে বিশ্বাস করবে।