Psalms 40:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী সেই জন, যে মাবুদকে তার বিশ্বাসভূমি করে, এবং তাদের দিকে না ফেরে, যারা অহঙ্কারী ও মিথ্যা পথে ভ্রমণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর উপর আস্থা রাখে, যে দাম্ভিকের উপর নির্ভর করে না, বা ভুয়ো দেবতার আরাধনাকারীদের উপর নির্ভর করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই জন, যে সদাপ্রভুকে আপন বিশ্বাসভূমি করে, এবং তাহাদের দিকে না ফিরে, যাহারা অহঙ্কারী ও মিথ্যাপথে ভ্রমণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই জন, যে সদাপ্রভুকে আপন বিশ্বাসভূমি করে, এবং তাহাদের দিকে না ফিরে, যাহারা অহঙ্কারী ও মিথ্যা পথে ভ্রমণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সেই লোক, যে সদাপ্রভুর উপর নির্ভর করে, যে তাদের দিকে ফেরে না যারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সেই লোক, যে মাবুদের উপর ভরসা করে, যে তাদের দিকে ফেরে না যারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য সেই জন, যে প্রভুর উপর আস্থা স্থাপন করে, যে দাম্ভিকের মুখাপেক্ষা করে না, অসত্যের পূজা করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ধন্য যে প্রভুর উপর বিশ্বাস রাখে| যদি কেউ অপদেবতা এবং মূর্ত্তির দিকে সাহায্যের জন্য না যায় সে প্রকৃতই সুখী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সেই লোক, যে সদাপ্রভুুকে বিশ্বাস করে এবং গর্বিতদের সম্মান করে না অথবা যারা তাঁর কাছ থেকে মিথ্যার দিকে সরে যায়।