Psalms 40:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমার আল্লাহ্, তুমিই প্রচুর পরিমাণে সাধন করেছ আমাদের পক্ষে তোমার অলৌকিক সমস্ত কাজ ও তোমার সমস্ত সঙ্কল্প; তোমার মত কেউ নেই; আমি সেগুলো বলতাম ও বর্ণনা করতাম, কিন্তু সেগুলো গণনা করা যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, প্রচুর তোমার অলৌকিক কাজ, প্রচুর তোমার পরিকল্পনা আমাদের জন্য। তোমার মতো কেউ নেই; যদি আমি তোমার সব কাজ বলতে শুরু করি, কিন্তু সে সব কোনোভাবেই গোনা যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমিই বাহুল্যরূপে সাধন করিয়াছ, আমাদের পক্ষে তোমার আশ্চর্য্য কার্য্য সকল ও তোমার সঙ্কল্প সকল; তোমার তুল্য কেহ নাই; আমি সে সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সে সকল গণনা করা যায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমিই বাহুল্যরূপে সাধন করিয়াছ আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সঙ্কল্প সকল; তোমার তুল্য কেহ নাই; আমি সেই সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সেই সকল গণনা করা যায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর সদাপ্রভু, অসংখ্য তোমার আশ্চর্য কাজ! কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য! আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে, কখনও শেষ হবে না। কে আছে তোমার মত?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার মাবুদ আল্লাহ্, অসংখ্য তোমার অলৌকিক চিহ্ন! কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য! আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে, কখনও শেষ হবে না। কে আছে তোমার মত?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, ঈশ্বর আমার, তুমি আমাদের জন্য করেছ অনেক মহৎ কাজ, আমাদের মঙ্গলের জন্য বহুবিধ তোমার পরিকল্পনা, কেউ নেই সমকক্ষ তোমার। অজস্র তোমার সেই কল্যাণের কথা, শত বর্ণনায়ও তার নেই কোন শেষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাদের ঈশ্বর, আপনি অনেক আশ্চর্য্য কার্য করেছেন! আমাদের জন্য আপনার ভীষণ ভালো পরিকল্পনা আছে| কোন লোকই তার সব তালিকা করতে পারবে না! আমি সেই সব জিনিসের কথা বার বার বলবো যা গুনে শেষ করা যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমার ঈশ্বর, তুমি যে সমস্ত আশ্চর্য্য কাজ করেছ তা অনেক এবং আমাদের সম্পর্কে তোমার সমস্ত চিন্তা যা গোনা যাবে না, তোমার তুল্য কেউ নেই; যদি আমি সেই সব কিছু বলতাম ও বর্ণনা করতাম, তবে তা গোনা যেত না।