Psalms 40:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোরবানীতে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ, তুমি আমার উম্মুক্ত কর্ণ দিয়েছ; তুমি পোড়ানো-কোরবানী ও গুনাহ্র জন্য কোরবানী চাও নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বলিদানে ও নৈবেদ্যে প্রীত নও, কিন্তু তুমি আমার কান খুলে দিয়েছ, আর আমি বুঝতে পেরেছি— হোমবলি বা পাপার্থক বলি তুমি চাওনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ; তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ; তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না, পোড়ানো ও পাপ-উৎসর্গেও তোমার দরকার নেই; কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশু ও অন্যান্য কোরবানী তুমি চাও না, পোড়ানো ও গুনাহের কোরবানীও তোমার দরকার নেই; কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলিদান ও নৈবেদ্যে তুমি প্রীত নও, চাও না তুমি হোম আর প্রায়শ্চিত্ত বলি, কিন্তু তুমি উৎসুক করেছ আমায় তোমার বাক্য শ্রবণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন| হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন| আপনি প্রকৃতপক্ষে উৎসর্গ বা শস্য নৈবেদ্য কোনটাই চান নি| আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না| কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্সর্গ বা নৈবেদ্যে তোমার কোন আনন্দ নেই, কিন্তু তুমি আমার কান খুলেছ; তুমি হোমবলী বা পাপের নৈবেদ্য চাও নি।