Psalms 40:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবার্তা তবলিগ করেছি; দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না; হে মাবুদ, তুমি তা জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সব লোককে আমি তোমার ন্যায়বিচারের কথা বলেছি, আমি আমার মুখ বন্ধ করিনি, হে সদাপ্রভু, এসব তুমি জানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মহাসমাজে ধর্ম্মশীলতার মঙ্গলবার্ত্তা প্রচার করিয়াছি; দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না; হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবার্তা প্রচার করিয়াছি; দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না; হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, মহাসভার মধ্যে তোমার ন্যায় কাজের বিষয় আমি প্রচার করি; তুমি তো জান, আমি মুখ বন্ধ করে থাকি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, বিরাট মাহ্ফিলের মধ্যে তোমার ন্যায় কাজের বিষয় আমি প্রচার করি; তুমি তো জান, আমি মুখ বন্ধ করে থাকি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সাধিত পরিত্রাণের শুভসংবাদ আমি করেছি প্রচার ভক্ত সমাবেশে। হে প্রভু আমার, তুমি জান, আমি নীরব থাকিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাসভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি| এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মহাসমাজে ধার্মিকতার সুসমাচার ঘোষণা করেছি; সদাপ্রভুু, তুমি জান।