Psalms 41:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। সুখী সেই জন, যে দীনহীনের প্রতি চিন্তাশীল; বিপদের দিনে মাবুদ তাকে নিস্তার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে; সংকটের দিনে সদাপ্রভু তাদের উদ্ধার করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই জন, যে দীনহীনের পক্ষে চিন্তাশীল; বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই জন, যে দীনহীনের পক্ষে চিন্তাশীল; বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সেই লোক, যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে; দুর্দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সেই লোক, যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে; দুর্দিনে মাবুদ তাকে উদ্ধার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য সেই জন, দীনহীনের বন্ধু যে বিপদের দিনে প্রভু তাকে করবেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তি যে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে| সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সেই যে দুর্বলদের জন্য চিন্তা করে; বিপদের দিনের সদাপ্রভুু তাকে উদ্ধার কর।