Psalms 41:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমি আমার প্রতি রহম কর, আমাকে উঠাও, যেন আমি ওদের প্রতিফল দিই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো, আবার আমাকে সুস্থ করো, যেন আমি তাদের প্রতিফল দিতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃপা কর, আমাকে উঠাও, যেন আমি উহাদিগকে প্রতিফল দিই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃপা কর, আমাকে উঠাও, যেন আমি উহাদিগকে প্রতিফল দিই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার উপর দয়া কর; আমাকে তোলো, যাতে আমি তাদের উপর শোধ নিতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি, হে মাবুদ, আমাকে রহমত দান কর; আমাকে তোলো, যাতে আমি তাদের উপর শোধ নিতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, আমার প্রতি সদয় হও, সুস্থ কর আমায়, আমি যেন ওদের দিতে পারি প্রতিফল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার প্রতি সদয় হোন| আমাকে উঠে দাঁড়াতে দিন, ওদের প্রাপ্য আমি ফেরৎ দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি, সদাপ্রভুু, আমার প্রতি করুণা কর এবং আমাকে ওঠাও, যাতে আমি প্রতিশোধ নিতে পারি।