Psalms 41:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এতেই জানি যে তুমি আমাতে প্রীত, কেননা আমার দুশমন আমার জন্য আর জয়ধ্বনি করে না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জানি যে তুমি আমার প্রতি প্রসন্ন, কারণ আমার শত্রু আমার উপর বিজয়ী হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইহাতেই জানি যে, তুমি আমাতে প্রীত, কেননা আমার শত্রু আমার উপরে জয়ধ্বনি করে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইহাতেই জানি যে, তুমি আমাতে প্রীত, কেননা আমার শত্রু আমার উপরে জয়ধ্বনি করে না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জানি তুমি আমার উপর সন্তুষ্ট, কারণ শত্রু আমার বিরুদ্ধে জয়ের হাঁক আর দেয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জানি তুমি আমার উপর সন্তুষ্ট, কারণ শত্রু আমার বিরুদ্ধে জয়ের হাঁক আর দেয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি তুমি প্রসন্ন আমার উপর, কখনও আমার হবে না পরাজয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না| তাহলে আমি বুঝবো আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠান নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এটা জানি যে, তুমি আমার মধ্যে আনন্দিত, কারণ আমার শত্রু আমার উপরে জয়ী হবে না।