Psalms 41:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাকে রক্ষা করবেন, জীবিত রাখবেন, দেশে তাকে সুখী বলে ডাকা হবে; তুমি দুশমনদের ইচ্ছার হাতে তাকে তুলে দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবিত রাখেন— তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধি দেন— সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, দেশে সে আশীর্ব্বাদ পাইবে; তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সমর্পণ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, দেশে সে আশীর্বাদ পাইবে; তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সমর্পণ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন; দেশে সে সুখী হবে। তার শত্রুদের হাতে তিনি তাকে তুলে দেবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন; দেশে সে সুখী হবে। তার শত্রুদের হাতে তিনি তাকে তুলে দেবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তাকে রক্ষা করবেন, রাখবেন নিরাপদে, দীর্ঘায়ু দেবেন তাকে, পুণ্যবান বলে সে খ্যাত হবে দেশে প্রভু পরমেশ্বর শত্রুর কবলে সমর্পণ করবেন না তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন| পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে| তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তাকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন ও সে দেশেতে আশীর্বাদ পাবে; সদাপ্রভুু তাঁর শত্রুদের ইচ্ছার ওপরে তাদের ফিরিয়ে দেবেন না।