Psalms 41:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকলে মাবুদ তাকে ধরে রাখবেন; তার অসুস্থতার সময়ে তুমি তার সমস্ত বিছানা পরিবর্তন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু রোগশয্যায় তাকে বাঁচিয়ে রাখবেন এবং অসুস্থতার বিছানা থেকে তাকে সুস্থ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যাধিশয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন; তাহার পীড়ার সময়ে তুমি তাহার সমস্ত শয্যা পরিবর্ত্তন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যাধিশয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন; তাহার পীড়ার সময়ে তুমি তাহার সমস্ত শয্যা পরিবর্তন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বে তখন সদাপ্রভু তাকে সান্ত্বনা দেবেন; রোগীর বিছানা থেকে তিনি তাকে তুলে আনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বে তখন মাবুদ তাকে সান্ত্বনা দেবেন; রোগীর বিছানা থেকে তিনি তাকে তুলে আনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রোগশয্যায় প্রভুই হবেন তার সহায়, তার সকল ব্যাধি ও দুর্বলতা নিরাময় করবেন তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন| সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু তাকে কষ্টভোগের বিছানাতে সমর্থন করেন; তার অসুস্থতার বিছানা থেকে তাকে পুনরুদ্ধার করে।