Psalms 41:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, হে মাবুদ, আমাকে রহম কর, আমার প্রাণ সুস্থ কর, কেননা আমি তোমার বিরুদ্ধাচরণ করে গুনাহ্ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বলি “হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো; আমাকে সুস্থ করো, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কহিলাম, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, আমার প্রাণ সুস্থ কর, কেননা আমি তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কহিলাম, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, আমার প্রাণ সুস্থ কর, কেননা আমি তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বললাম, “হে সদাপ্রভু, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি; আমাকে দয়া কর, আমাকে সুস্থ কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বললাম, “হে মাবুদ, আমি তোমার বিরুদ্ধে গুনাহ্ করেছি; আমাকে রহমত দান কর, আমাকে সুস্থ কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি স্বীকার করছি হে প্রভু পরমেশ্বর, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমায় কৃপা কর, সুস্থ কর আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বলেছিলাম, “সদাপ্রভুু, আমার উপর করুণা করো: আমার প্রাণ সুস্থ কর, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।”