Psalms 41:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ আমাকে দেখতে আসে, তবে সে মিথ্যা কথা বলে; তার হৃদয় তার জন্য অধর্ম সঞ্চয় করে, সে বাইরে গিয়ে তা বলে বেড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তাদের মধ্যে কেউ আমাকে দেখতে আসে, সে হৃদয়ে আমার সম্বন্ধে কুৎসা সঞ্চয় করে এবং মুখে মিথ্যা বলে, পরে সে চলে যায় এবং এসব সর্বত্র রটিয়ে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ আমাকে দেখিতে আইসে, তবে সে অলীক কথা কহে; তাহার হৃদয় তাহার জন্য অধর্ম্ম সঞ্চয় করে, সে বাহিরে গিয়া তাহা বলিয়া বেড়ায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ আমাকে দেখিতে আইসে, তবে সে অলীক কথা কহে; তাহার হৃদয় তাহার জন্য অধর্ম সঞ্চয় করে, সে বাহিরে গিয়া তাহা বলিয়া বেড়ায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কেউ আমাকে দেখতে আসলে আমার সংগে ভণ্ডামির কথা বলে; আমার বিরুদ্ধে তারা নিন্দার কথা জোগাড় করে আর বাইরে গিয়ে তা বলে বেড়ায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কেউ আমাকে দেখতে আসলে আমার সংগে ভণ্ডামির কথা বলে; আমার বিরুদ্ধে তারা নিন্দার কথা জোগাড় করে আর বাইরে গিয়ে তা বলে বেড়ায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমাকে দেখতে আসে আন্তরিকতার লেশমাত্র নেই হৃদয়ে তাদের। তারা আসে, আমার সম্বন্ধে দুঃসংবাদ সংগ্রহের আশায়, তারপর লোকের কাছে কুৎসা রটায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে আমাকে দেখতে আসে কিন্তু তারা প্রকৃতই কি ভাবছে, তা আমাকে বলে না| ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে এবং ফিরে গিয়ে গুজব ছড়ায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমার শত্রু আমাকে দেখতে আসে, তিনি অর্থহীন কথা বলে; তার হৃদয় নিজের জন্য আমার দূর্যোগ তুলে ধরে, যখন সে আমার কাছ থেকে চলে যায় ও অন্যদের বলে এটির সম্পর্কে।