Psalms 41:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার যে বন্ধু আমার বিশ্বাসের পাত্র ছিল, সে আমার রুটি খেত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধু, যাকে আমি বিশ্বাস করেছিলাম, এবং যে আমার খাবার ভাগ করে খেয়েছিল, সে আমার বিপক্ষে গেছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার যে মিত্র আমার বিশ্বাসপাত্র ছিল, ও আমার রুটী খাইত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার যে মিত্র আমার বিশ্বাসপাত্র ছিল, ও আমার রুটি খাইত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, যে আমার প্রাণের বন্ধু, যার উপর আমার এত বিশ্বাস, যে আমার সংগেই খাওয়া-দাওয়া করে, সে-ও আমার বিরুদ্ধে পা উঠিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, যে আমার প্রাণের বন্ধু, যার উপর আমার এত বিশ্বাস, যে আমার সংগেই খাওয়া-দাওয়া করে, সে-ও আমার বিরুদ্ধে পা উঠিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পরম বন্ধু, যাকে বিশ্বাস করেছিলাম আমি, ভাগ করে খেতাম যার সঙ্গে দিনের আহার সেও আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয়তম বন্ধু, আমার সঙ্গে খেয়েছে| আমি ওকে বিশ্বাস করেছিলাম| কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রকৃত পক্ষে, এমন কি আমার ঘনিষ্ঠ বন্ধু যাকে আমি বিশ্বাস করি যিনি আমার রুটি খেয়েছেন, আমার বিরুদ্ধে তার গোড়ালি তোলে।