Psalms 42:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। কারুন-সন্তানদের মস্কীল। হরিণী যেমন পানির স্রোতের আকাঙ্খা করে, তেমনি, হে আল্লাহ্, আমার প্রাণ তোমার আকাঙ্খা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, হে ঈশ্বর, তেমনি আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্বিতীয় খণ্ড। [1] হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে, তেমনি করে হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হরিণ যেমন আকুলভাবে পানির ধারা কামনা করে, তেমনি করে হে আল্লাহ্, আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হরিণী যেমন স্রোতস্বিনীর আকাঙ্ক্ষায় আকুল হে প্রভু পরমেশ্বর, আমার প্রাণও তেমনি ব্যাকুল তোমারই প্রতীক্ষায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হরিণ যেমন ঝর্ণার জলের জন্য তৃষ্ণার্ত থাকে, সেইভাবে হে ঈশ্বর, আমার আত্মাও আপনার জন্য তৃষ্ণার্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হরিণ যেমন জলস্রোতের জন্য আকাঙ্খা করে, ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকাঙ্খা করে।