Psalms 42:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্যন্ত চূর্ণ করে, তারা সমস্ত দিন আমাকে বলে, তোমার আল্লাহ্‌ কোথায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমার বিপক্ষ আমাকে ব্যঙ্গ করে আমার হাড়গোড় সব চূর্ণ হয় তারা সারাদিন আমাকে অবজ্ঞা করে বলে, “তোমার ঈশ্বর কোথায়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্য্যন্ত চূর্ণ করে, তাহারা সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্যন্ত চূর্ণ করে, তাহারা সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রুরা যখন আমাকে ঠাট্টা করে কেবলই বলতে থাকে, “কোথায় গেল তোমার ঈশ্বর?” তখন আমার অবস্থা এমন হয় যেন হাড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রুরা যখন আমাকে ঠাট্টা করে কেবলই বলতে থাকে, “কোথায় গেল তোমার আল্লাহ্‌?” তখন আমার অবস্থা এমন হয় যেন হাড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তীক্ষ্ণ বাক্যবাণে আমার বিপক্ষেরা জর্জরিত করে আমায়, চূর্ণ করে আমার অস্থি। নিশিদিন তারা বিদ্রূপ করে, বলে: কোথায় তোমার ঈশ্বর?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা আমাকে অনবরত অপমান করে চলেছে এবং তারা আমাকে চরম আঘাত হেনে জিজ্ঞাসা করছে, “কোথায় তোমার ঈশ্বর? তিনি কি এখনও তোমায় বাঁচাতে আসেন নি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে বিপক্ষরা আমার তিরস্কার করে, যেন আমার হাড় ভেঙে দেয়, তারা সবদিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়?