Psalms 42:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র জন্য, জীবন্ত আল্লাহ্‌রই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন এসে আল্লাহ্‌র সাক্ষাতে উপস্থিত হব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের জন্য, জীবিত ঈশ্বরের জন্য, আমার প্রাণ তৃষ্ণার্ত। কখন আমি গিয়ে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে; কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র জন্য, জীবন্ত আল্লাহ্‌র জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে; কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের জন্য, জাগ্রত ঈশ্বরেরই জন্য তৃষাতুর আমার প্রাণ। কবে আমি ঈশ্বরের সম্মুখে গিয়ে করব তাঁর শ্রীমুখ দর্শন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জীবন্ত ঈশ্বরের জন্য আমার আত্মা তৃষ্ণার্ত| আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, জীবিত ঈশ্বরের জন্য; আমি কখন আসব এবং ঈশ্বরের সামনে দাঁড়াব?