Psalms 42:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্র উপরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল গাইব; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন? কেন তুমি অন্তরে এত হতাশ? ঈশ্বরে তুমি আশা রাখো, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন; সেজন্য আমি আবার তাঁর গৌরব করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? আল্লাহ্র উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন; সেজন্য আমি আবার তাঁর প্রশংসা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর, কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন আমি এত বিমর্ষ হব? কেন আমি এত মর্মপীড়া ভোগ করব? আমি ঈশ্বরের সাহায্যের জন্য অপেক্ষা করবো| তবু আমি তাঁর প্রশংসা করবার একটা সুযোগ পাবো| তিনি আমায় রক্ষা করবেন! “হে আমার ঈশ্বর, আমি এত দুঃখিত কারণ, এই ছোট্ট পাহাড়, এই জায়গা থেকে আমি আপনাকে স্মরণ করছি| যেখানে হর্ম্মোণ পর্বত ও যর্দন নদী এসে মিলেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রাণ, কেন তুমি নিরুত্সাহিত হও? কেন তুমি আমার মধ্যে চিন্তিত? ঈশ্বরে আশা রাখো, আমি এখনও তাঁর প্রশংসা করবো, তাঁর উপস্হিতি সাহায্যের জন্য।