Psalms 42:6 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হচ্ছে; সেজন্য আমি তোমাকে স্মরণ করছি, জর্ডানের দেশ হতে, আর হর্মোণ পাহাড়শ্রেণী, মিৎসিয়র পর্বত হতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন; কিন্তু জর্ডনের দেশ থেকে, হর্মোণের উচ্চতা—মিৎসিয়র পর্বত থেকে, আমি তোমাকে স্মরণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হইতেছে; সেইজন্য আমি তোমাকে স্মরণ করিতেছি, যর্দ্দনের দেশ হইতে, আর হর্ম্মোণ গিরিশ্রেণী, মিৎসিয়র পর্ব্বত হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হইতেছে; সেই জন্য আমি তোমাকে স্মরণ করিতেছি, যর্দনের দেশ হইতে, আর হর্মোণ গিরিশ্রেণী, মিৎসিয়র পর্বত হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, আমার প্রাণ নিরাশ হয়ে পড়েছে; তাই তো আমি যর্দন নদীর উৎসমুখে দাঁড়িয়ে, হর্মোণ পাহাড়ের চূড়ায় আর মিৎসিয়র পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্, আমার প্রাণ নিরাশ হয়ে পড়েছে; তাই তো আমি জর্ডান নদীর উৎসমুখে দাঁড়িয়ে, হর্মোণ পাহাড়ের চূড়ায় আর মিৎসিয়র পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্তরের অন্তঃস্থলে অবসন্ন প্রাণ আমার, এই নির্বাসনে আমি স্মরণ করছি তোমায়, তুমি যে আছ তোমার আপন দেশে। হার্মোন গিরিশ্রেণী ও মিৎসার পর্বত থেকে উৎসারিত নির্ঝরের উদ্দাম তরঙ্গরাজি যেমন ভেঙ্গে পড়ে, বয়ে যায় জর্ডনের বুকে প্রচণ্ড তাণ্ডবে, তেমনি তুমি পাঠিয়েছ আমার জীবনে নিদারুণ দুঃখের অকরুণ তরঙ্গ তাণ্ডব।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ঈশ্বর, আমার প্রাণ আমার মধ্যে নিরুত্সাহিত হয়; সেইজন্য আমি তোমাকে ডাকছি যর্দ্দন দেশ থেকে, আর হর্মোনের তিনটি শিখর এবং মিৎসিয়র পর্বত থেকে।