Psalms 42:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ দিনে তাঁর অটল মহব্বতকে হুকুম করবেন, রাতে তাঁর স্তোত্র আমার সঙ্গী হবে, আমার জীবনদায়ী আল্লাহ্‌র কাছে মুনাজাত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু প্রতিদিন তাঁর অবিচল প্রেম আমার উপর ঢেলে দেন, এবং প্রত্যেক রাত্রে আমি তাঁর গান করি, ও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যিনি আমাকে জীবন দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন, রাত্রিতে তাঁহার স্তোত্র আমার সঙ্গী হইবে, আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা [করিব]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন, রাত্রিতে তাঁহার স্তোত্র আমার সঙ্গী হইবে, আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা [করিব]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দিনে সদাপ্রভু তাঁর অটল ভালবাসা আমার উপর ঢেলে দেন; আর রাতে আমার জীবনের ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ও তাঁর গৌরব-গান আমার সাথী হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দিনে মাবুদ তাঁর অটল মহব্বত আমার উপর ঢেলে দেন; আর রাতে আমার জীবনের আল্লাহ্‌র কাছে আমার মুনাজাত ও তাঁর প্রশংসা-কাওয়ালী আমার সাথী হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিবসে প্রভু দান করুন তাঁর করুণা, রাত্রে তাঁর স্তোত্র হোক আমার সাথী, আমার জীবনেশ্বরের কাছে এই বিনতি আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক দিন আমার প্রতি প্রভু তাঁর প্রকৃত ভালোবাসা দেখান| প্রতি রাতে আমার জীবন্ত ঈশ্বরের জন্য আমার একটি প্রার্থনা সঙ্গীত আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুু দিবসের দিনের তাঁর চুক্তি বিশ্বস্তভাবে পালন করবেন, রাতে তাঁর গান আমার সাথে থাকবে, আমার জীবনের প্রার্থনা ঈশ্বরের কাছে বলবে।