Psalms 42:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার শৈলস্বরূপ আল্লাহ্‌কে বলবো, কেন আমাকে ভুলে গিয়েছ? আমি কেন দুশমনের জোর-জুলুমে বিষণ্ন হয়ে বেড়াচ্ছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শৈল ঈশ্বরকে আমি বলি, “কেন তুমি আমায় ভুলে গিয়েছ? কেন আমি আমার শত্রুর অত্যাচারে বিষণ্ণ মনে এদিক-ওদিক ঘুরে বেড়াব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন শৈলস্বরূপ ঈশ্বরকে বলিব, কেন আমাকে ভুলিয়া গিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন শৈলস্বরূপ ঈশ্বরকে বলিব, কেন আমাকে ভুলিয়া গিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ন হইয়া বেড়াইতেছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ঈশ্বরের কাছে, আমার আশ্রয়-পাহাড়ের কাছে, আমি এই কথা বলব, “কেন তুমি আমাকে ভুলে গেছ? কেন আমাকে শত্রুর অত্যাচারে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার আল্লাহ্‌র কাছে, আমার আশ্রয়-পাহাড়ের কাছে, আমি এই কথা বলব, “কেন তুমি আমাকে ভুলে গেছ? কেন আমাকে শত্রুর জুলুমে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার রক্ষাকারী শৈলস্বরূপ ঈশ্বরকে আমি বলি: কেন তুমি ভুলে গেছ আমায়? শত্রুদের অত্যাচারে কেন আমি আজ চূর্ণবিচূর্ণ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার শৈলস্বরূপ ঈশ্বরের সঙ্গে কথা বলব, “প্রভু, কেন আপনি আমায় ভুলে গেছেন? কেন আমি আমার শত্রুদের নিষ্ঠুরতার জন্য ভুগব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঈশ্বরকে বলব, আমার শিলা, “কেন তুমি আমাকে ভুলে গেছ? কেন শত্রুদের অত্যাচারের কারণে আমি শোক করি?”