Psalms 43:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্‌, আমার বিচার কর, অসাধু ব্যক্তিদের সঙ্গে আমার ঝগড়া নিষ্পন্ন কর; ছলনাপ্রিয় ও অন্যায়কারী মানুষ থেকে আমাকে উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আমাকে নির্দোষ ঘোষণা করো, এক অবিশ্বস্ত জাতির বিরুদ্ধে, আমার পক্ষসমর্থন করো। যারা ছলনাকারী ও দুর্নীতিপরায়ণ তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন কর; ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষপন্ন কর; ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি উচিত বিচার কর, আর এই ভক্তিহীন জাতির বিরুদ্ধে আমার পক্ষ হয়ে কথা বল; ঠগ ও দুষ্ট লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তুমি উচিত বিচার কর, আর এই ভয়হীন জাতির বিরুদ্ধে আমার পক্ষ হয়ে কথা বল; ঠগ ও দুষ্ট লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমার বিচার কর। অসাধু লোকের সঙ্গে বিবাদে প্রমাণ কর আমার সততা। উদ্ধার কর আমায় দুর্নীতিপরায়ণ ও প্রতারকের হাত থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, একজন লোক আছে যে আপনার একনিষ্ঠ ভক্ত নয়| সে লোক অত্যন্ত ঠগ ও মিথ্যাবাদী| হে ঈশ্বর, আমাকে ঐ লোকটার হাত থেকে রক্ষা করুন! আমাকে প্রতিরক্ষা করুন এবং প্রমাণ করে দিন যে আমি নির্দোষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, আমার বিচার কর এবং একটি অসাধু জাতির বিরুদ্ধে আমার উদ্দেশ্যে আত্মসমর্পণ কর; আমাকে মিথ্যাবাদী ও অন্যায়কারীদের থেকে উদ্ধার কর।