Psalms 43:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমিই আমার আল্লাহ্ যার মধ্যে আমি আশ্রয় নিয়েছি; কেন আমাকে ত্যাগ করেছ? আমি কেন দুশমনের জোর-জুলুমে বিষণ্ন হয়ে বেড়াচ্ছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমিই আমার ঈশ্বর, আমার আশ্রয় দুর্গ, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? কেন আমি আমার শত্রুর অত্যাচারে বিষণ্ণ মনে এদিক-ওদিক ঘুরে বেড়াব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমিই আমার দুর্গস্বরূপ ঈশ্বর; কেন আমাকে ত্যাগ করিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ণ হইয়া বেড়াইতেছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমিই আমার দুর্গস্বরূপ ঈশ্বর; কেন আমাকে ত্যাগ করিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ন হইয়া বেড়াইতেছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই আমার আশ্রয়-দুর্গ ঈশ্বর; কেন তুমি আমাকে ত্যাগ করেছ? কেন আমাকে শত্রুর অত্যাচারে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই আমার আশ্রয়-কেল্লা আল্লাহ্; কেন তুমি আমাকে ত্যাগ করেছ? কেন আমাকে শত্রুর জুলুমে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই যে আমার আশ্রয়দূর্গ হে প্রভু পরমেশ্বর, তবে কেন পরিত্যাগ করেছ আমায়? শত্রুর অত্যাচারে আমি কেন হব জর্জরিত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনিই আমার দূর্গস্বরূপ! প্রভু, কেন আপনি আমায় ত্যাগ করে গেছেন? কেন আমি আমার পীড়নকারী শত্রুর হাতে এত বিপর্যস্ত হবো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমিই আমার শক্তির ঈশ্বর; কেন আমাকে ত্যাগ করেছ? কেন শত্রুদের অত্যাচারের কারণে আমি শোক করি?