Psalms 43:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আলো ও তোমার সত্য প্রেরণ কর; তারাই আমার পথপ্রদর্শক হোক, তোমার পবিত্র পাহাড় ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার জ্যোতি ও তোমার সত্য আমার কাছে পাঠাও, তারা আমাকে পথ দেখাক; তারা তোমার পবিত্র পর্বতে আমাকে নিয়ে যাক সেই স্থানে যেখানে তুমি বসবাস করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর; তাহারাই আমার পথপ্রদর্শক হউক, তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর; তাহারাই আমার পথপ্রদর্শক হউক, তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আলো ও তোমার সত্য আমাকে দাও; তারাই আমাকে পথ দেখাক। তারাই আমাকে নিয়ে যাক তোমার সেই পবিত্র পাহাড়ে যেখানে তুমি বাস কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নূর ও তোমার সত্য আমাকে দাও; তারাই আমাকে পথ দেখাক। তারাই আমাকে নিয়ে যাক তোমার সেই পবিত্র পাহাড়ে যেখানে তুমি বাস কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেরণ কর তোমার দীপ্তি ও সত্য, তারাই আমাকে পথ দেখাক, নিয়ে যাক আমায় তোমার পবিত্র শৈলে, তোমার আবাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনার সত্য এবং আলো আমার ওপর বিকীর্ণ হোক্| আপনার আলো ও সত্য আমায় পথ দেখাবে| ঐগুলো আমায় আপনার পবিত্র পর্বতে নিয়ে যাবে| ঐগুলো আমাকে আপনার গৃহের পথ দেখাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওহো, তোমার আলো এবং সত্যকে প্রেরণ কর; তারাই আমার নেতৃত্ব দিক, আমাকে তোমার পবিত্র পাহাড়ে ও তোমার তাঁবুতে নিয়ে আসুক।