Psalms 43:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি আল্লাহ্র কোরবানগাহ্র কাছে যাব, আমার পরমানন্দজনক আল্লাহ্র সম্মুখে যাব; আর হে আল্লাহ্, আমার আল্লাহ্, আমি বীণাযন্ত্রে তোমার প্রশংসা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব, ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস। হে ঈশ্বর, আমার ঈশ্বর সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি ঈশ্বরের বেদির কাছে যাইব, আমার পরমানন্দজনক ঈশ্বরের কাছে যাইব; আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বীণাযন্ত্রে তোমার স্তব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি ঈশ্বরের বেদির কাছে যাইব, আমার পরমানন্দজনক ঈশ্বরের সম্মুখে যাইব; আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বীণাযন্ত্রে তোমার স্তব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেন আমি ঈশ্বরের বেদীর কাছে যেতে পারি। তিনিই আমার সুখ ও আনন্দ। হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেন আমি আল্লাহ্র কোরবানগাহের কাছে যেতে পারি। তিনিই আমার সুখ ও আনন্দ। হে আল্লাহ্, আমার আল্লাহ্, আমি বীণা বাজিয়ে তোমার প্রশংসা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরের বেদীর কাছে যাবো| আমি সেই ঈশ্বরের কাছে যাবো, যিনি আমায় এত সুখী করেছেন| ঈশ্বর, হে আমার ঈশ্বর, আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি ঈশ্বরের বেদিতে যাবো এবং আমার ঈশ্বরে অত্যধিক আনন্দিত হবো ও আমার বীণাতে তোমার প্রশংসা করবো, হে ঈশ্বর আমার ঈশ্বর।