Psalms 43:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্‌র অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন? কেন তুমি অন্তরে এত হতাশ? ঈশ্বরে তুমি আশা রাখো, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়ছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ আমি আবার তাঁর গৌরব করব; তিনিই আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়ছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? আল্লাহ্‌র উপরে আশা রাখ, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব; তিনিই আমার উদ্ধারকর্তা ও আমার আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তবগান, কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন আমি এত দুঃখিত? কেন আমি এত অবসন্ন? আমার ঈশ্বরের সাহায্যের জন্য প্রতীক্ষা করা উচিৎ‌| আমি তবুও প্রভুর প্রশংসা করবার একটা সুযোগ পাব| তিনি আমায় রক্ষা করবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন তুমি আমার প্রাণকে নিরুৎসাহিত করছ? তুমি ঈশ্বরের আশা কর; কারণ আমি এখনও তাঁর প্রশংসা করবো, তিনি আমার পরিত্রান এবং আমার ঈশ্বর।