Psalms 44:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। কারুন-সন্তানদের। মস্কীল। হে আল্লাহ্, আমরা স্বকর্ণে শুনেছি, আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে বলেছেন, তুমি পূর্বকালে তাঁদের সময়ে কাজ করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, পূর্বকালে, আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা কিছু করেছ তা আমরা আমাদের কানে শুনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্ব্বকালে তাঁহাদের সময়ে কার্য্য করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্বকালে তাঁহাদের সময়ে কার্য করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছ সেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছ সেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, অতীতে আমাদের পূর্বপুরুষের কালে তুমি সাধন করেছিলে যত মহৎ কর্ম, সবই শুনেছি আমরা আমাদের পিতৃপিতামহের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি| আমাদের পিতৃপুরুষরা বলে গেছেন তাঁদের জীবদ্দশায় আপনি কি করেছেন| তাঁরা বলে গেছেন সুদূর অতীতে আপনি কী করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমরা আমাদের কানে শুনেছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদের বলেছিল যে তুমি তাদের পুরোনো দিন গুলোতে কি করেছ।