Psalms 44:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের প্রতি এসব ঘটেছে; কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি, তোমার নিয়মের বিষয়ে বেঈমানী করি নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব আমাদের প্রতি ঘটেছে যদিও আমরা তোমাকে ভুলে যাইনি; আমরা তোমার নিয়ম ভঙ্গ করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের প্রতি এই সকল ঘটিয়াছে; কিন্তু আমরা তোমাকে ভুলিয়া যাই নাই, তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করি নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের প্রতি এই সকল ঘটিয়াছে; কিন্তু আমরা তোমাকে ভুলিয়া যাই নাই, তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করি নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ সবই আমাদের উপর ঘটেছে, তবুও যে আমরা তোমাকে ভুলে গেছি তা নয়; তোমার ব্যবস্থার প্রতি যে একেবারে অবিশ্বস্ত হয়েছি তা-ও নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ সবই আমাদের উপর ঘটেছে, তবুও যে আমরা তোমাকে ভুলে গেছি তা নয়; তোমার ব্যবস্থার প্রতি যে একেবারে বেঈমানী করেছি তা-ও নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের জীবনে এত অঘটনেও তোমায় ভুলিনি কখনও, ভঙ্গ করিনি আমরা তোমার সন্ধিচুক্তি শর্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি| তথাপি আপনি আমাদের প্রতি ঐসব করলেন| যখন আপনার চুক্তিতে আমরা স্বাক্ষর করেছিলাম, তখন আমরা আপনার সঙ্গে মিথ্যাচার করি নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইসব আমাদের উপর এসেছে; কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি, বা তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করিনি।