Psalms 44:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ, ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি আমাদের চূর্ণ করেছ আর শিয়ালের বাসভূমিতে পরিণত করেছ; মৃত্যুর অন্ধকারে তুমি আমাদের আবৃত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তুমি আমাদিগকে শৃগালদিগের স্থানে চূরমার করিয়াছ, মৃত্যুচ্ছায়ায় আমাদিগকে আচ্ছন্ন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তুমি আমাদিগকে শৃগালদের স্থানে চূরমার করিয়াছ, মৃত্যুচ্ছায়ায় আমাদিগকে আচ্ছন্ন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও তুমি এমন এক জায়গায় আমাদের চুরমার করেছ যেখানে শিয়ালের আনাগোনা; ঘন অন্ধকারে আমাদের ঢেকে রেখেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও তুমি এমন এক জায়গায় আমাদের চুরমার করেছ যেখানে শিয়ালের আনাগোনা; ঘন অন্ধকারে আমাদের ঢেকে রেখেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও তুমি আমাদের দলিত মথিত করে করেছ নিক্ষেপ পরিত্যক্ত জনহীন প্রান্তরে, গভীর আঁধারে আমাদের করেছ পরিত্যাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হে ঈশ্বর, যেখানে শেয়ালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িয়ে ফেললেন| মৃত্যুর মত নীরন্ধ্র অন্ধকারে আপনি আমাদের ত্যাগ করে চলে গেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তুমি আমাদেরকে শিয়ালের জায়গায় তীব্রভাবে আমাদের ছিঁড়ে ফেলেছ এবং মৃত্যুরছায়ার সঙ্গে আমাদেরকে আচ্ছন্ন করেছ।