Psalms 44:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার হাতে জাতিদেরকে অধিকারচ্যুত করে আমাদের পূর্বপুরুষদেরকেই রোপণ করেছিলে, তুমি লোকবৃন্দকে চূর্ণ করে তাঁদেরকেই উন্নত করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি নিজের হাতে অইহুদিদের তাড়িয়েছ আর আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত করেছ; তুমি তাদের শত্রুদের পদদলিত করেছ আর আমাদের পূর্বপুরুষদের সমৃদ্ধি দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচ্যুত করিয়া তাঁহাদিগকেই রোপন করিয়াছিলে, তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাঁহাদিগকেই বিস্তারিত করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচ্যুত করিয়া তাহাদিগকেই রোপণ করিয়াছিলে, তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাঁহাদিগকেই বিস্তারিত করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি নিজের হাতে অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে সেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের বসিয়েছিলে; তুমি সেই সব লোকদের উপর সর্বনাশ এনেছিলে আর আমাদের পূর্বপুরুষদের বেড়ে উঠতে দিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি নিজের হাতে অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে সেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের বসিয়েছিলে; তুমি সেই সব লোকদের উপর সর্বনাশ এনেছিলে আর আমাদের পূর্বপুরুষদের বেড়ে উঠতে দিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য জাতিবর্গকে উচ্ছেদ করে তুমি স্বয়ং তাঁদের প্রতিষ্ঠিত করেছিলে এ দেশে। সেই পিতৃপুরুষদের অন্যান্য জাতিবর্গকে বিধ্বস্ত করেছিলে তুমি কিন্তু সেই পিতৃপুরুষদের তুমি দিয়েছিলে সমৃদ্ধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড আপনি অন্যের কাছ থেকে নিয়ে আমাদের দিয়েছেন| সেই সব ভিন্দেশী লোকেদের আপনি একেবারে ধূলিস্যাৎ‌ করে দিয়েছেন| এই ভূখণ্ড ছেড়ে যেতে আপনি তাদের বাধ্য করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার হাত দিয়ে জাতিদেরকে বের করেছ, কিন্তু তুমি আমাদের লোকেদের রোপণ করেছিলে, তুমি লোকদের কষ্ট দিলে, কিন্তু তুমি আমাদের লোকেদের এই দেশের বিস্তার।