Psalms 44:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আল্লাহ্‌ কি তার সন্ধান পাবেন না? তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সবই জানেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর নিশ্চয়ই তা জানতে পারতেন। কারণ তিনি হৃদয়ের গুপ্ত বিষয় জানেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে ঈশ্বর কি তাহার সন্ধান পাইবেন না? তিনি ত অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ঈশ্বর কি তাহার সন্ধান পাইবেন না? তিনি ত অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে ঈশ্বর কি তা জানতেন না? তিনি তো আমাদের অন্তরের গোপন সব কিছুই জানেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আল্লাহ্‌ কি তা জানতেন না? তিনি তো আমাদের দিলের গোপন সব কিছুই জানেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী, জানেন অন্তরের গোপন কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন| আমাদের গভীরতম গোপন কথা পর্যন্ত তিনি জানেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে ঈশ্বর কি এই বিষয় অনুসন্ধান করবেন না? কারণ তিনি হৃদয়ের গুপ্ত বিষয় সব জানেন।