Psalms 44:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি; আমাদেরকে জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত মত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই; বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি; আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি; আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও তোমার জন্যই সব সময় আমাদের কাউকে না কাউকে মেরে ফেলা হচ্ছে, জবাই করার ভেড়ার মতই লোকে আমাদের মনে করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও তোমার জন্যই সব সময় আমাদের কাউকে না কাউকে হত্যা করা হচ্ছে, জবাই করার ভেড়ার মতই লোকে আমাদের মনে করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হায়, তোমারই ভক্ত হয়েছি বলে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি আমরা, বলির মেষের মতই আমরা হয়েছি গণ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি! যে সব মেষদের কেটে ফেলা হবে আমরা তাদের মতই হয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রকৃত পক্ষে, তোমার জন্য আমরা সমস্ত দিন মারা যাচ্ছি; আমাদের বধের ভেড়া বলে মনে করা হয়।